সোনারগাঁওয়ে মসজিদ উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার মাসুম - News Of Sonargaon

শিরোনাম

Friday, July 21, 2023

সোনারগাঁওয়ে মসজিদ উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার মাসুম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের জামে মসজিদের শুভ উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। 


শুক্রবার (২১ জুলাই) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও ও শহীদ নগর কবরস্থানের পাশে জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।


অনুষ্ঠান শেষে তিনি তাহেরপুর আদর্শ নুর মদিনা জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য এক লক্ষ টাকা অনুদান, মসজিদের জন্য একটি আইপিএস ও ৮ টি ফ্যানসহ কার্পেটের ব্যবস্থা করেন।


এসময় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি রবিউল ভুইয়ার উপস্থিততে মসজিদ কমিটির উপদেষ্টা হিসেবে ডাঃ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে পিরোজপুর ইউপির ১ নং ওয়ার্ড মেম্বার খোরশেদ ফরাজী, ২ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার সামসুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আঃ সালাম, আবুল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।