সোনারগাঁওয়ে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, July 25, 2023

সোনারগাঁওয়ে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১৯৭৫ সালের ১৫ আগস্ট  জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ঘাতকের গুলিতে স্বপরিবারে নিহত হন। এ দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেনের পুত্র এরফান হোসেন দিপের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন ২০২৩

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০ টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিশেষখানা এলাকায় মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দিপের নিজস্ব কার্যালয়ের সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।


আসন্ন জাতীয় শোক দিবস ও আগস্ট মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন স্মৃতি সংসদের প্রস্তুতি সভায় মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দিপের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, প্রতিষ্ঠাকালীন সাবেক ছাত্রনেতা সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার আনোয়ার আলী, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেওয়ান মনিরুজজামান,   সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগ নেতা শাহ জালাল, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আলী হোসেন প্রমুখ।