সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাও তাহেরপুর
ইসলামিয়া আলিম মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দোয়া
ও মিলাদ অনুষ্ঠিত হয়।
![]() |
| বিজ্ঞাপন ২০২৩ |
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ নাজমুল ইসলাম পাটোয়ারির সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্ধোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি সিরাজুল হক ভূইয়া, একেএম সামসুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ড মেম্বার খোরশেদ আলম ফরাজী, ২নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা মেম্বার জাকিয়া সুলতানা, প্রফেসর আঃ কাদির, বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ, মাওলানা নেছার উদদীন প্রমুখসহ অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক, সকল মাদ্রাসা শিক্ষার্থী ও পিরোজপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

