সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ বাসী তথা সোনারগাঁও বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
![]() |
| বিজ্ঞাপন ২০২৩ |
ঈদ আজহা উপলক্ষে এক বিবৃতিতে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুমের ছোট ভাই যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বলেন, কোরবানির ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আজহা সমাগত। ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য অল্লাহর উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেয়ার চেতনা জাগ্রত করে ঈদুল আজহা। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কোরবানি আমাদেরকে অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সমাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আর এর মাধ্যমেই কেবল মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।
এসময় পবিত্র হজ্ব পালন করার লক্ষ্যে বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া চেয়েছেন তিনি।
তিনি আরো জানান, আসুন আমরা সকলেই এবারের ঈদুল আজহায় ত্যাগ স্বীকারের মাধ্যমে অসহায় মানুষদের মুখে হাঁসি ফুটানোর চেষ্টা করি। পারস্পরিক সহযোগিতা নিয়ে তাদের দিকে দরদমাখা সাহায্যের হাত বাড়িয়ে দেই। তাদের অবুঝ সন্তান এবং পরিবারের সদস্যদের মুখে হাঁসি ফুটলে তা হবে আল্লাহ তায়া’লার বারাকাহ হাসিলের বড় মাধ্যম এবং জান্নাতের বাহন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।।

