সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোনারগাঁবাসী তথা পুরো দেশবাসীকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু স্মৃতি সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা যুবলীগ নেতা সাজিদ মাহবুব।
শুভেচ্ছা বার্তায় যুবলীগ নেতা সাজিদ মাহবুব জানান, সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কোরবানি আমাদেরকে অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সমাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আর এর মাধ্যমেই কেবল মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।
তিনি বলেন, সোনারগাঁও তথা পুরো দেশের মানুষকে প্রিয় সহযোদ্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবুর স্মরণে প্রতিষ্ঠিত জাহিদ হাসান বাবু স্মৃতি সংসদের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা৷ ঈদ মোবারক।
তিনি আরো জানান, সকলের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে সমাজের অবহেলিত অসহায় মানুষের পাশে সহযোগিতার মাধ্যমে আমরা ঈদ উদযাপন করবো। সারাদেশবাসী সহ সোনারগাঁও বাসীকে জানাই অগ্রীম ঈদুল আযহার শুভেচ্ছা।। ঈদ মোবারক।
