সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার
ইউনিয়নের নারায়ণদিয়া এলাকার নৌবাহিনীর সাবেক নন কমিশন্ড কর্মকর্তা ও বীর
মুক্তিযোদ্ধা মো. আলী আকবর প্রধানের ৫একর ১৮ শতাংশ জমি জোর পূর্বক দখল করার চেষ্টা
করছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী ভূমিদস্যূ চক্রের বিরুদ্ধে।
![]() |
| বিজ্ঞাপন |
অভিযোগে জানা গেছে, মুক্তিযোদ্ধা আলী আকবর প্রধান উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের নারায়ণদীয়া মৌজার আর এস বিভিন্ন দাগে ৫ একর ১৮ শতাংশ ক্রয় করে দীর্ঘ ৪৭ বছর ধরে ভোগ দখল করে আসছে। গত রবিবার দুপুরে ওই ভূমিদস্যূ চক্রটির সন্ত্রাসী বাহিনীর চরসফিকা এলাকার মো. নুর ইসলাম (৫৮), একই ইউনিয়নের বাড়িচিনিশ এলাকার মীর কবির (৪৫), আলমগীর হোসেন (৪৮), রাশেদ মিয়া (৩৫), আবু রাসেল (২৮), মো: কালাম (৩৯) ও মো. হাসমত আলী (২৬) এর নেতৃত্বে ৪০-৫০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বীর মুক্তিযোদ্ধা মো. আলী আকবর প্রধানের জমিতে জোর পূর্বক একটি সাইনবোর্ড সাঁটিয়ে ৫একর ১৮ শতাংশ জায়গা দখলে চেষ্টা করে। এ সময় ওই ভূমিদস্যূ চক্র সন্ত্রাসী বাহিনীর লোকজন মুক্তিযোদ্ধা ও নৌবাহিনীর সাবেক নন কমিশন্ড অফিসার আলী আকবর প্রধান ও তার পরিবারের লোকজনকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়।
পরে গত রবিবার সন্ধ্যায় ভুক্তভোগী
বীর মুক্তিযোদ্ধা আলী আকবর প্রধানের ছেলে আনিসুর রহমান বাদি হয়ে সোনারগাঁও থানায়
একটি লিখিত লিখিত অভিযোগ দায়ের করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা আলী আকবর প্রধান বলেন, জীবনের মায়া ত্যাগ করে পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ছিনিয়ে আনা স্বাধীন দেশে
আমার মতো মুক্তিযোদ্ধারা আজ অসহায়। আমার সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে এই জমিটি
ক্রয় করেছি যা আমি দীর্ঘ ৪৭ বছর ধরে ভোগ করে আসছি। প্রভাবশালী ভূমিদস্যূ চক্রটির
সন্ত্রাসী বাহিনীর হাত থেকে সম্পত্তি দখলমুক্ত করতে মুক্তিযোদ্ধা পরিবারটি অসহায়
হয়ে বিচারের দাবিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও প্রশাসনের ঊর্ধ্বতন
কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ
মো. মাহাবুব আলম বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। উভয় পক্ষকেই
তাদের জমির কাগজপত্র নিয়ে আসার জন্য বলা হয়েছে।

