সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের সর্ববৃহৎ ইসলামী বিদ্যাপীঠ জামিয়া
আরাবিয়া আশরাফুল উলুম উলুকান্দির নবনিযুক্ত প্রিন্সিপাল মাওলানা জহিরুল ইসলাম
ফারুকী যোগদান করেছেন।
![]() |
| বিজ্ঞাপন |
মাওলানা জহিরুল ইসলাম ফারুকী ফেনী জেলার অত্যন্ত প্রতিভাবান একজন আলেম।
তিনি একাধারে মাওলানা,
মুহাদ্দিস, দা'ঈ ইলাল্লাহ,
সৃজনশীল লেখক, অনুবাদক, সম্পাদক
ও সংগঠক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এর আগে তিনি বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা
প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম আকবর কমপ্লেক্স মিরপুর থেকে উচ্চতর হাদিস
গবেষণা বিভাগ থেকে পড়ালেখা শেষ করার মাধ্যমে ছাত্র জীবনের ইতি টানেন।
সৌজন্যে স্বাক্ষাত ও শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন, শায়খ আবু তাওয়ামা
সংসদের সভাপতি
হাফেজ মাওলানা শফিকুল ইসলাম জামী, সহ-সভাপতি মাওলানা ইউসুফ মাহমুদ, সমাজ কল্যান সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন ফয়সাল, নির্বাহী
সদস্য হাফেজ যোবায়ের আতীফ, জামিয়ার নায়েবে মুহতামিম মাওলানা
আব্দুদ দাইয়ান দা: মা, সিনিয়র মুহাদ্দিস মাওলানা তাজুল
ইসলাম সিলেটি, নাজামে তালিমাত হযরত মাওলানা জাকারিয়া
খন্দকার প্রমুখ।

