সোনারগাঁওয়ে শামীম ওসমানের ৬২তম জন্মদিন উদযাপন করলো ছাত্রলীগ - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, February 28, 2023

সোনারগাঁওয়ে শামীম ওসমানের ৬২তম জন্মদিন উদযাপন করলো ছাত্রলীগ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ৬০তম জন্মদিন উদযাপন করে   সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ। ১৯৬১ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।

সোনারগাঁওয়ে শামীম ওসমানের ৬২তম জন্মদিন উদযাপন করলো ছাত্রলীগ
বিজ্ঞাপন


মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক রিদুয়ান ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া কে সাথে নিয়ে জনপ্রিয় এই নেতার ৬২তম জন্মদিন কেক কেঁটে উদযাপন করা হয়।


ভাষা সৈনিক, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সাবেক গণপরিষদের সদস্য, মরণোত্তর স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত একেএম সামসুজ্জোহার ছেলে শামীম ওসমানের ৬০ তম জন্মদিন জেলা সহ বিভিন্ন জায়গায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ নেতা ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সোনারগাঁও পৌরসভার সভাপতি আরাফাত ইসলাম সিয়াম, উপজেলা ছাত্রলীগ নেতা মারুফ হাসান, সাব্বির ইসলাম শুভ, জুবায়ের সরকার, ফয়সাল আহমেদ তপু, মাহিয়ান, নাঈম, ফারহান প্রমুখ।