সোনারগাঁওয়ে জোড়া খুনের মামলায় প্রধান আসামীর বোন গ্রেফতার - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, February 28, 2023

সোনারগাঁওয়ে জোড়া খুনের মামলায় প্রধান আসামীর বোন গ্রেফতার


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আলোচিত জোড়া খুনের মামলায় প্রধান আসামীর বড় বোন মোর্শেদা বেগম (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ। এদিন দুপুরে সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।


এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, এ হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলার ছয় নম্বর আসামি মোর্শেদা বেগমকে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


উল্লেখ্য যে, ২৬ ফেব্রুয়ারি দুপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত দুই ভাই হলেন- কাঁচপুরের পাঁচপাড়া এলাকার মৃত সানাউল্লাহ মিয়ার বড় ছেলে আসলাম সানি (৪৮) ও ছোট ছেলে মো. শফিকুল ইসলাম রনি (৩৫)।


একই ঘটনায় মেজ ছেলে রফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় নিহতদের বোন সামসুন নাহার ২৭ ফেব্রুয়ারি দুপুরে বাদী হয়ে ৯ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেন।