সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এই ছাত্র সংগঠনটি
প্রতিষ্ঠা লাভ করা ছাত্র সংগঠন ছাত্রলীগ। নারায়োনগঞ্জের সোনারগাঁওয়ে বর্ণাঢ্য
আয়োজনের মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের
৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) সকাল থেকেই সোনারগাঁ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সোনারগাঁ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে নেতাকর্মীরা মোগরাপাড়া চৌরাস্তার প্রধান কার্যালয়ে একত্রিত হতে থাকেন।
মুক্তিযুদ্ধসহ বাঙালির স্বাধিকার আন্দোলনে সক্রিয়
থাকা ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৯ টায় সোনারগাঁও উপজেলা শাখা
ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেলের নেতৃত্বে ছাত্রলীগের পক্ষ
থেকে সোনারগাঁ উপজেলা চত্বরে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের
প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানান ছাত্রলীগ নেতারা।
পরবর্তীতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোগরাপাড়া
চৌরাস্তা উপজেলা আওয়ামীলীগের পার্টি অফিসে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন
আওয়ামী লীগের উপজেলা শাখার নেতারা। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি
এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ
মাসুদ বাবু, উপজেলা
যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,
সাংগঠনিক সম্পাদক আলী হায়দার, আওয়ামী লীগ ছাত্রলীগের
নেতৃবৃন্দ।

