আজ যুবলীগ নেতা আবু সাঈদের জন্মদিন - News Of Sonargaon

শিরোনাম

Monday, January 2, 2023

আজ যুবলীগ নেতা আবু সাঈদের জন্মদিন

আজ যুবলীগ নেতা আবু সাঈদের জন্মদিন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শের অকুতোভয় সৈনিক, জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার, নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের কৃতি সন্তান, প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ের পিচঢালা রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, অন্যায়ের বিরুদ্ধে সদা স্পষ্টবাদী ও নিরহংকারী প্রতিবাদী কন্ঠস্বর, সময়ের সাহসী সন্তান, রাজপথের স্লোগান মাস্টার, বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা আবু সাঈদের আজ শুভ জন্মদিন।


৩রা জানুয়ারি এই দিনে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে জন্মগ্রহণ করেন। আবু সাঈদ ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। রাজপথের আন্দোলন-সংগ্রামে সবর উপস্থিতি ছিল এই নেতার।


ছাত্রলীগ ও যুবলীগের নেতৃত্ব দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে গেছেন নিরলস ভাবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই।


দেশের মহামারী পরিস্থিতিতে দেশের মানুষের পাশাপাশি দলের নেতাকর্মীদের কেউ দুর্দিনে বিভিন্ন ভাবে সহযোগিতা করে দলকে করেছিলেন সুসংগঠিত। সেই সাথে সমাজ সেবায়ও অগ্রণী ভূমিকা পালন করছেন তিনি।


প্রসঙ্গত এই নেতার রাজনৈতিক প্রজ্ঞা ও আদর্শের সূচনাটি হয়েছিল নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কান্ডারী, দলের অকুতোভয় দুঃসাহসী নেতৃত্ব সিনিয়র সহ-সভাপতি তারই আপন বড়ভাই ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের কাছ থেকে। যার হাত ধরে হাজার হাজার নেতা তৈরী হচ্ছে প্রতিনিয়ত।


অদ্য পর্যন্ত পালন করে যাচ্ছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের  সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব। আবু সাঈদের রাজনৈতিক আদর্শের গভীরে রয়েছে বাঙ্গালী জাতির স্থপতি বঙ্গবন্ধুর দর্শন এবং গণতন্ত্রের মুক্তিবাহক জননেত্রী শেখ হাসিনার নিদর্শন।


ছাত্র ও যুবকদের আশার প্রদীপ হয়ে পথ দেখাচ্ছেন তিনি। আজ সংগ্রামী এই নেতার জন্মদিন। এই বড় মনের মানুষটির জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। এই দিনে তাঁর প্রতি সংগ্রামী শুভেচ্ছা ও ভালোবাসা।


যুবলীগ নেতা আবু সাঈদের জন্মদিনে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ সহ অন্যান্য অঙ্গসংগঠন ও জাহিদ হাসান বাবু স্মৃতি সংসদ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।