সোনারগাঁওয়ে রাস্তা পারাপারের সময় ২ নারী শ্রমিকের মৃত্যু, আহত-৩ - News Of Sonargaon

শিরোনাম

Friday, January 13, 2023

সোনারগাঁওয়ে রাস্তা পারাপারের সময় ২ নারী শ্রমিকের মৃত্যু, আহত-৩

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের ধাক্কায় ২ নারী শ্রমিকের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন নারী শ্রমিক।


বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত সোয়া ৯ টার দিকে কাঁচপুর বিসিক শিল্পনগরীর ১ নাম্বার গেটের সামনে দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পপি বেগম (২৩), নুরনাহার (৩০)। তারা দুজনেই এস্কোয়ার গার্মেন্টসের শ্রমিক।


প্রত্যক্ষদর্শীরা জানায় , রাত ৯টার দিকে কাঁচপুর বিসিকের এস্কোয়ার গার্মেন্টস শ্রমিকদের কাজের ছুটি হয়। বিসিক ১নাম্বার গেটে ২০/২৫ জন এই গার্মেন্টসে নারী শ্রমিক এক সাথে রাস্তা পার হয়ে  মাঝলেনে দাড়িয়ে থাকে অপর পাশে যাওয়ার জন্য। এ সময় ঢাকাগামী অজ্ঞাত এক দূরপাল্লার বাস ৫/৬ জনের উপর দিয়ে চলে যায়। পথচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে পপি বেগম কে মৃত্যু ঘোষণা করে। গুরুতর আহত হওয়া  নুরনাহার, অঞ্জনা, ময়নাকে ঢাকা কলেজ মেডিকেলে প্রেরণ করে ও রহিমাকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ১টার দিকে ঢাকা মেডিকেলে নুরনাহারের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে জানায় ওই গার্মেন্টসে নারী শ্রমিক কবিতা।


এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি আবুল কাশেম আজাদ জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি।আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।অজ্ঞাত বাসকে কেউ চিহ্নিত করতে পারেনি। নিহত পপির লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকী আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।