সোনারগাঁওয়ে সিকদার ডাইনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - News Of Sonargaon

শিরোনাম

Thursday, January 12, 2023

সোনারগাঁওয়ে সিকদার ডাইনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের যৌথ অভিযানে সিকদার ডাইন নামের একটি রেষ্টুরেন্ট ও দুটি মিষ্টি তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ই জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তায় এ বিশেষ অভিযান পরচিালনা করা হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনকারী দুই ভাই মামুন ও মাসুম সিকদারের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সিকদার ডাইন রেষ্টুরেন্টকে ৩০ হাজার, আদি মিষ্টি ভুবনকে ৫০ হাজার, রসের হাড়ীকে ২০হাজার টাকা জরিমানা করেন।


সিকদার ডাইন রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে অবৈধ গ্যাস সংযোগ সম্পর্কে জিজ্ঞেস করলে তারা জানান, এই রেস্টুরেন্টের গ্যাস সংযোগ দুটি নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার। আমরা উনার মার্কেটে উনার মালিকানাধীন পুরাতন রেস্টুরেন্ট ইত্যাদির গ্যাস সংযোগ নিয়েই ব্যবসা করছি। 


নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহিম জানান, দীর্ঘদিন যাবত এসব কারখানা ও রেষ্টুরেন্ট প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার গ্যাস চুরি করে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে। ঘটনার সত্যতা পেয়ে প্রতিষ্ঠানগুলোকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়।


এসময় তিতাস গ্যাস সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের উপ মহা-ব্যবস্থাপক সুরুজ আলম, মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক মনিরুজ্জামানসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।