সোনারগাঁওয়ে জাহিদ হাসান বাবুর জন্মদিনে দোয়া ও স্মরণ সভা - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, December 20, 2022

সোনারগাঁওয়ে জাহিদ হাসান বাবুর জন্মদিনে দোয়া ও স্মরণ সভা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মরহুম জাহিদ হাসান বাবুর ৩২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকার লাফার্জ হোলসিম সিমেন্ট ফ্যাক্টরি গেট সংলগ্ন জাহিদ হাসান বাবু স্মৃতি সংসদের অফিসে দোয়া ও স্মরণ সভার আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মরহুম জাহিদ হাসান বাবুর আরেক ভাই উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ।


দোয়া ও স্মরণ সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাজিদ মাহবুব,  স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি পদপ্রার্থী আসিফ আহমেদ আনিস, রাজীব, ইউপি যুব লীগ নেতা সারোয়ার, কামাল ভান্ডারী, মজিবর, লিয়াকত, শামীম, সজল, জয়, রাহিম, সোহাগ, সুমন ফারুক, হাফেজ, আলামিন, শাকিল, ইকবাল, রাজু, জহির, পিরোজপুর ইউনিয়নের ছাত্র লীগ নেতা কমল হক, ফজলে রাব্বি, নাঈম, শাহাজালাল, আলামিন, হোসাইন, সজিব, হৃদয়, মামুন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীসহ আশেপাশের মুসল্লি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।