সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও সরকারি কলেজের অফিস সহায়ক মোঃ পিয়ার আলী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৬ ঘটিকার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সহ-সভাপতি, সেক্রেটারিসহ ক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
সবার পরিচিতমুখ ও প্রিয় ব্যক্তিত্ব মো. পিয়ার আলীর মৃত্যুতে সোনারগাঁও সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর আশরাফুজ্জামান সহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তারা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বাদ জোহর সোনারগাঁও সরকারি কলেজ জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

.jpg)