যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন সাজিদ মাহবুব - News Of Sonargaon

শিরোনাম

Thursday, November 10, 2022

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন সাজিদ মাহবুব

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয় যুবলীগের। বহু চড়াই উৎরাই পেরিয়ে সংগঠনটি আগামীকাল পা রাখছে ৫০ বছরে। এই উপলক্ষ্যে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা সাজিদ মাহবুব দেশ তথা সোনারগাঁবাসীকে লাল গোলাপের শুভেচছা জানিয়েছেন।

সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের নেতা সাজিদ মাহবুব বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবলীগ সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে।


বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ত প্রতিষ্ঠাবাষিকীতে যুবলীগের অগনিতনেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।