যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোনারগাঁবাসীকে আবু সাঈদের শুভেচ্ছা - News Of Sonargaon

শিরোনাম

Thursday, November 10, 2022

যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোনারগাঁবাসীকে আবু সাঈদের শুভেচ্ছা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

১৯৭২ সালের ১১ই নভেম্বর শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী লীগের একটি অন্যতম অঙ্গসংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন। যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের পক্ষ থেকে সোনারগাঁবাসী তথা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।


এই বিশেষ দিন উপলক্ষ্যে প্রেস নোটের মাধ্যমে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ভাই যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ জানান, ‘বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মুলমন্ত্র গণতন্ত্র, শোষণমুক্ত সমাজ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭২ সালের ১১ই


নভেম্বর শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন। দেশ পরিচালনা ও ডিজিটাল রাষ্ট্র বিনির্মাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য একজন যুবলীগের ককর্মী হিসেবে সর্বদা তার পাশে থেকে কাজ করে যাবার অঙ্গিকার ব্যক্ত করছি। 


তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন৷