শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সোহাগ রনির উপহার সামগ্রী বিতরণ - News Of Sonargaon

শিরোনাম

Sunday, October 2, 2022

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সোহাগ রনির উপহার সামগ্রী বিতরণ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৭ টি পূজা মন্ডপে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের পক্ষ থেকে খাদ্য সামগ্রি উপহার দিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হাজী শাহ মোঃ সোহাগ রনি।

রবিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হাজী শাহ মোঃ সোহাগ রনির প্রধান কার্যালয়ের হিন্দু ধর্মাম্বালীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মোগরাপাড়া ইউনিয়নের পূজা কমিটিবৃন্দের মাঝে এ খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। প্রতি মন্ডপে খাদ্য সামগ্রির মধ্যে ছিল এক বস্তা পোলাও চাউল ও এক বস্তা করে মুগডাল।

 

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহাগ রনি বলেন, শারদীয় দূর্গাপুজার জন্য সোনারগাঁ উপজেলায় ৩৩টি পূজা মন্ডপ রয়েছে। তারমধ্যে আমাদের মোগরাপাড়ায় রয়েছে ৭টি পূজা মন্ডপ। যেহেতু দূর্গাপুজা সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। তাই প্রতি বৎসরই ধর্ম বর্ণ নির্বিশেষে পূজা উপলক্ষে মোগরাপাড়া ইউনিয়নের প্রত্যেক পূজা মন্ডপে খাদ্য সামগ্রি বিতরণ করি। এবারো আমার নিজ উদ্যোগে পূজা উদযাপনের জন্য ৭টি পূজা মন্ডপে খাদ্য সামগ্রি বিতরণ করেছি।

 

পূজা কমিটির উদ্দেশ্যে বলেন, আপনারা শান্তি পুর্ন ভাবে দূর্গাপূজা উদযাপন করবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষনিক নিরাপত্তা রক্ষায় আপনাদের পাশে সব সময় থাকবে। পূজা মন্ডপে কোন বিশৃঙ্খলা দেখাগেলে সাথে সাথে পুলিশকে জানাবেন।

 

৭টি মন্ডপে খাদ্য সামগ্রি ও অনুদান গ্রহণ করেন, শ্রী শ্রী গৌরনিতাই আখড়া মন্দিরের সভাপতি শ্রী লোকনাথ দত্ত ও সেক্রেটারি শ্রী রামপ্রসাদ দত্ত, কাবিলগঞ্জ মঙ্গলদ্বীপ যুব সংঘ দূর্গপূজা কমিটির সভাপতি লিটন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রাজু চন্দ্র দাস, কাঁমারগাঁও শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসব কমিটির সভাপতি শ্রী শম্ভুনাথ দত্ত, সাধারণ সম্পাদক সুমন দত্ত, আশ্রাবদী যুব সংঘ সার্বজনীন দূর্গা পূজা কমিটির সভাপতি সজিব দাস, সাধারণ সম্পাদক সৎকুমার দাস, ভৈরবদী শ্রী শ্রী দূর্গা পূজা উদজাপন কমিটির সভাপতি শ্রী অনুকুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী ভক্ত চন্দ্র দাস, শ্রী শ্রী সাধু বাবু সম্ভুনাথ ব্রহ্মচারী আশ্রম পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বিশ্বনাথ দও, সাধারণ সম্পাদক শ্রী হরি চন্দ্র দাস, বাগবাড়ী পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী মাধব চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শ্রী অনুকুল রাজ বংশী।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সজল চন্দ্র ঘোষ সহ বিভিন্ন পূজা মন্ডপের ব্যক্তি বর্গ।