সোনারগাঁওয়ে ৩৩টি পূজামন্ডবে নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপন করলেন এমপি খোকা - News Of Sonargaon

শিরোনাম

Sunday, October 2, 2022

সোনারগাঁওয়ে ৩৩টি পূজামন্ডবে নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপন করলেন এমপি খোকা

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা এমপির নিজস্ব অর্থায়নে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৩৩ টি পূজা মন্ডবে ১ টি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

রবিবার (২ অক্টোবর) লিয়াকত হোসেন খোকা এমপির নির্দেশে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু ও জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক মাষ্টার পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং উপস্থিত থেকে সিসি ক্যামেরা স্থাপনের কাজ পরিদর্শন করেন।


লিয়াকত হোসেন খোকা এমপি বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করি। আশা করছি অন্যান্য বারের চেয়ে এবার আরো উৎসবমুখর পরিবেশে উৎসব অনুষ্ঠিত হবে। সবাই আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করবে এটাই আমরা চাই। পূজা উদযাপন নিয়ে আমাদের মধ্যে কোনো শঙ্কা নেই। পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে সোনারগাঁওয়ে। তারা সতর্ক আছে। সবাইকে আহ্বান করব গুজবে কান দেবেন না। কোনো কিছু নজরে এলে পুলিশের কাছে জানাবেন। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

 

তিনি আরো বলেন, প্রতিটি পূজা মণ্ডপে থাকছে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি। প্রতিটি পূজামণ্ডপে করা হচ্ছে সিসি ক্যামেরা লাগনোর ব্যবস্থা। প্রতিমা বিসর্জনের সময়ও পর্যাপ্ত নিরাপত্তা-ব্যবস্থা থাকবে।

 

এসময় পূজা উদযাপন কমিটি, গণমাধ্যম কর্মীরা ও জাতীয় যুব সংহতি নেতা মাইনুল ইসলাম মামুন, আরিফুর রহমান আরিফ, মোঃ সবুজ উপস্থিত ছিলেন।