সোনারগাঁও (নারায়নগঞ্জ) প্রতিনিধি
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দন শীলের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়নের চিঠি সংগ্রহ করেছেন।
রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদশ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমানের ব্যক্তিগত সচিব হাফিজুর রহমান মান্নাকে সাথে নিয়ে তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী চন্দন শীলের মনোনয়নের দলীয় চিঠি গ্রহন করেন।
উল্লেখ্য যে, শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে নৌকা প্রতীক পান নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি চন্দন শীল।
আরো উল্লেখ্য থাকে যে, নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। যাচাই বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর ও প্রতিক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর আর ভোট গ্রহণ আগামী ১৭ অক্টোবর হবে বলে নির্বাচন কর্মকর্তা জানান।
