জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মাসুম - News Of Sonargaon

শিরোনাম

Sunday, September 11, 2022

জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মাসুম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র কিনেছেন সাবেক জেলা পরিষদ সদস্য ও সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম। 

রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুসহ অন্যান্য নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে ৩নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।


এবারের জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। যাচাই বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর ও প্রতিক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর আর ভোট গ্রহণ আগামী ১৭ অক্টোবর হবে বলে নির্বাচন কর্মকর্তা জানান।


এছাড়া একই ওয়ার্ড থেকে আরো ৩জন প্রার্থী মনোনয়নসংগ্রহ করেছেন বলে জানা যায়। তারা হলেন, ফারুক ওমর, আলী হায়দার ও নজরুল ইসলাম। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন সংগ্রহ করেন সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম রুমা।


এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ  এডভোকেট ফজলে রাব্বি, সাবেক জেলা পরিষদ সদস্য ফারুক হোসেন ভূঁইয়া, মোগরাপাড়া ইউপি সদস্য শিপন আহমেদ, সাবেক সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল মাহমুদ, আওয়ামী লীগ নেতা শামসুজ্জামান শামসু, কামাল, মাসুদ, লিটু, মুকুল প্রমুখ।