প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনে হাসপাতালে রোগীদের পাশে সাবেক এমপি কায়সার হাসনাত - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, September 28, 2022

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনে হাসপাতালে রোগীদের পাশে সাবেক এমপি কায়সার হাসনাত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

শৈশবে নদীর স্বচ্ছ পানিতে জোড়া নারকেল ভাসিয়ে অথবা কলাগাছ ফেলে সাঁতার কাটতেন এক কিশোরী, শীতের দিনে নদীর উষ্ণ পানিতে পা ভেজাতেন। এই চঞ্চলা মনের মানুষটি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের বাইগার নদীর তীর ঘেষে টুঙ্গিপাড়ায় জন্ম নেন। কালের পরিক্রমায় শ্বাপদসংকুল পথ পেরিয়ে সেই কিশোরী আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী।



মাদার অফ হিউম্যানিটি খ্যাত বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করতে বাংলার আদি রাজধানী সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের পাশে দাঁড়িয়েছেন সোনারগাঁওয়ের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।


উপজেলা আওয়ামী লীগের নানা আয়োজন থাকলে একান্ত ব্যক্তিগত অর্থায়নে হাসপাতালের প্রায় ৫শত রোগীদের দুপুরের খাবারের ব্যবস্থা করেন সাবেক এই সাংসদ৷


এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও ৪র্থ বারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিনে রোগীদের পাশে থাকতে পেরে আমি গর্বিত। আপনারা তার ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন৷


এসময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।