সোনারগাঁওয়ে যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, September 28, 2022

সোনারগাঁওয়ে যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের নেতা মো. নুর আলম ও পিরোজপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা শাকিল আহমেদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নির্দেশে যুবলীগ নেতা মো. নুর আলমের সভাপতিত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উদযাপন অনুষ্ঠান সম্পন্ন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের স্নেহধন্য ছোট ভাই যুবলীগ নেতা সাজিদ মাহবুব। তিনি বলেন,  শেখ হাসিনা তার প্রজ্ঞা ও উদ্ভাবনী শক্তি দিয়ে সকল প্রকার বৈষম্য ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এই বাংলাদেশকে একটি মানবিক ও কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছেন। সোনারগাঁও তথা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তার শুভ জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন।



এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা ফজলে রাব্বিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।