সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
উন্নয়নের প্রতীক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের নেতা সাজিদ মাহবুব।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিবৃতিতে তিনি জানান, শেখ হাসিনা তার প্রজ্ঞা ও উদ্ভাবনী শক্তি দিয়ে সকল প্রকার বৈষম্য ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এই বাংলাদেশকে একটি মানবিক ও কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছেন। সোনারগাঁও তথা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তার শুভ জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন।
উল্লেখ্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। আগামীকাল প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন।

