সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম উদযাপন করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর দারুল উলূম মাদরাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার।
দোয়া অনুষ্ঠানে ঝাউচর দারুল উলূম মাদরাসার মুহতামিম মুফতি মামুনুর রশীদ নো'মানী মুনাজাত পরিচালনা করেন। দোয়া ও মুনাজাত শেষে উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের সার্বিক সহায়তায় অর্ধ সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়েছে।
এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

