সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
সোনারগাঁ উপজেলার কাচঁপুর এলাকায় ঈদের দিনের সকালবেলা
সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ দুইজন
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা দুজনই শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক
সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছিলেন।
নিহতদের মধ্যে গত বৃহস্পতিবার (১৪ জুলাই) কুলিল্লার বাসিন্দা সেলুন মালিক আশরাফুল ইসলাম (২৫) এবং অন্যজন আজ (১৬ জুলাই) চুল দাড়ি কাটাতে যাওয়া সোনারগাঁয়ের গঙ্গাপুর গ্রামের আবু তাহের এর ছেলে হৃদয় মিয়া (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা যায়, রবিবার সকালে (১০ জুলাই) উপজেলার কাচঁপুর
ইউনিয়নের কাচঁপুর এলাকায় কারিনা টাওয়ারের পাশে আদব সেলুন নামের একটি প্রতিষ্ঠানে
ঈদের দিন ভোরে চুল কাটানোর জন্য হৃদয় মিয়াসহ তার বন্ধুরা গিয়েছিলেন। ভোর ৬ টার
দিকে হঠাৎ এসি বিস্ফোরণ হয়ে রুমে আগুন লেগে গেলে এতে হৃদয় মিয়া ও সেলুনের মালিক
আশরাফুল মারাক্তক দগ্ধ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড
প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করিয়েছিলেন।
হৃদয় মিয়ার দুলাভাই মনঞ্জুর হোসাইন জানান, রবিবার
ঈদের দিন ভোরে ছোট ভাই হৃদয় মিয়া চুল কাটতে গিয়ে এসি বিস্ফোরণে আগুন লেগে দগ্ধ হয়।
তার শরীরিরের ৪০ ভাগ পুড়ে গিয়েছিল।

