সোনারগাঁও (নারায়নগঞ্জ) প্রতিনিধি:
দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবারও
রাজধানীর গুলিস্তান থেকে সোনারগাঁও মেঘনাঘাট রুটে চলাচল শুরু করছে পারমিট বিহীন
বোরাক এসি নামের যাত্রবাহী বাস। রুটের বৈধ পারমিট না থাকায় রাজধানীন গুরুত্বপূর্ণ
গুলিস্তান মাওলানা ভাসানী স্টেডিয়াম হতে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও
মেঘনাঘাট রুটে চলাচলরত বোরাক এসি বাস বন্ধ করে দিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ
(ট্রাফিক) এর উর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার (১৬ জুলাই) থেকে দালালদের মাধ্যমে অদৃশ্য শক্তি ব্যবহার করে আবারও রাজধানীন গুলিস্তান থেকে সোনারগাঁও মেঘনাঘাট রুটে পারমিট বিহীন বোরাক এসি বাসগুলো চলচল শুরু করছে।
জানা গেছে, ঢাকা সায়েদাবাদ হতে কুমিল্লা হোমনা ভায়া গৌরীপুর আন্তঃজেলা রুটের বাস
পারমিট নিয়ে অবৈধভাবে পুরাতন এসি বাস গুলো গত ১জুন থেকে ঢাকা আরটিসি’র কোন অনুমোদন না নিয়ে ”বোরাক এসি” নাম দিয়ে গাড়িগুলো অবৈধভাবে কাউন্টার বসিয়ে গাড়ি চলাচল শুরু করছিল। পরে
বৈধ পারমিট না থাকায় রাজধানীর গুরুত্বপূর্ণ রুট গুলিস্তান রাস্তায় ব্যাপক যানজটের
সৃষ্টি হলে বোরাক এসি বাস বন্ধ করে দিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ (ট্রাফিক) এর
উর্ধ্বতন কর্মকর্তারা। ”বোরাক এসি” বাস
কোম্পানীর পরিচালকদের কোন মালিকানা গাড়ি না থাকা সত্ত্বেও তারা এসি বাসের মালিকদের
কাছ থেকে অবৈধভাবে বিপুল পরিমাণের আর্থিক সুবিদা নিয়ে ”বোরাক
এসি” ব্যানারে বাস গুলো চলাচল করতে দিচ্ছে। এতে করে রাজধানীর
গুলিস্তান ও জিরো পয়েন্ট এলাকায় অতিরিক্ত গাড়ি চলাচলের কারণে রাস্তায় ব্যাপক যানজট
সৃষ্টি হয়েছিল।
এদিকে ঢাকা আরটিসি’র অনুমোদন ছাড়া বাসগুলো চলাচলের কারণে এ রুটে বৈধ পারমিটধারী বাস মালিকেরা
ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

