সোনারগাঁওয়ে ইঞ্জিনিয়ার মাসুমের তত্ত্ববধানে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও র‍্যালি - News Of Sonargaon

শিরোনাম

Saturday, June 25, 2022

সোনারগাঁওয়ে ইঞ্জিনিয়ার মাসুমের তত্ত্ববধানে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও র‍্যালি

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁওয়ে বহু কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সার্বিক সহযোগিতায় বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও বিজয় র‌্যালির মাধ্যমে দিনটিকে উদযাপন করেন নেতাকর্মীরা।

শনিবার (২৫ জুন) সকাল ১০ টায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল ও কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমের তত্ত্বাবধানে মোটর শোভাযাত্রা ও বিজয় র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া ও ও সাবেক এমপি কায়সার হাসনাত।


পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সকালে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে মোটর শোভাযাত্রা ও বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালি স্কুল মাঠ থেকে মেঘনার সেতু প্রদক্ষিণ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কাঁচপুর সেতু নিচ দিয়ে গিয়ে মোগরাপাড়া চৌরাস্তা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর  রহমান, নাসরিন সুলতানা ঝরা, সাবেক জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, যুবলীগের সভাপতি রফিকুর ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আরিফ মিয়া ও আবু সাইদ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসু, পৌর মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান, এডভোকেট ফজলে রাব্বি, ঢাকা কলেজের সাবেক ভিপি ও পৌর মেয়র প্রার্থী ছগির আহম্মেদ, পিরোজপুর আওয়ামী লীগের মাসুম বিল্লাহ, যুবলীগের সাজিদ মাহবুব, ছাত্রলীগের রাসেদুল ইসলাম রাসেল সহ বিভিন্ন অংশ সংগঠনের নেতৃবৃন্দ