সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপারা ইউপি নির্বাচন
উপলক্ষ্যে ২ জুন বৃহস্পতিবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ হল রুমে প্রার্থীদের
সাথে প্রশাসনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৫ জুন উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধিমালা মেনে চলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা
প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। এছাড়াও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ও জেলা
নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার ইউসুফ
-উর-রহমান সভায় উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় বক্তারা বলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে।নির্বাচনে
কেউ পেশী শক্তি ব্যবহারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণসহ
প্রার্থীতা বাতিলের মতো কঠিন পদক্ষেপ নেয়া হবে।
সভায় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান
প্রার্থী শাহ মোহাম্মদ সোহাগ রনি ও স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ বাবুসহ অন্যান্য
চেয়ারম্যান প্রার্থী, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য
প্রার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার
বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। পরে প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আশ্বাস্ত করা হয়
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু হবে।
