সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সীমানা নিয়ে মামলার জটিলতার কারণে
দীর্ঘদিন ধরে স্থগিত থাকার পর সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে
মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারন সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র
দিয়েছেন।
মঙ্গলবার (১৭ মে) বিকেলে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক এএইচ এম মাসুদ দুলাল, আহবায়ক কমিটির সদস্য ডা: আবু জাফর চৌধূরী বিরু, আলী হায়দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ ও সাধারন সম্পাদক রাসেল মাহামুদকে সাথে নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহাগ রনি উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর রহমানের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন।
চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, করিম আহাম্মেদ, সুরুজ মিয়া, রক্সি মিয়া।
