আলোচনার কেন্দ্রবিন্দুতে চেয়ারম্যান পদে রক্সির মনোনয়নপত্র দাখিল - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, May 17, 2022

আলোচনার কেন্দ্রবিন্দুতে চেয়ারম্যান পদে রক্সির মনোনয়নপত্র দাখিল

আলোচনার কেন্দ্রবিন্দুতে চেয়ারম্যান পদে রক্সির মনোনয়নপত্র দাখিল

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

অষ্টম ধাপে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন মাহবুবুর রহমান রক্সি। 

মঙ্গলবার (১৭ মে) বিকেল ৩ ঘটিকায় উপজেলা নির্বাচন কমিশনারের কার্যলয়ে মোগরাপাড়া ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থকদের সাথে নিয়ে কমিশনার ইউসুফুর রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দেন নজরুল ইসলামের ছেলে মাহবুবুর রহমান রক্সি।


চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেয়া প্রসঙ্গে মাহবুবুর রহমান রক্সি বলেন, নির্বাচনে অংশ গ্রহণ নাগরিক অধিকার। তাই আসন্ন মোগড়াপারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি মাহবুবুর রহমান রক্সি চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে মনোনয়ন পত্র জমা দিলাম।সকলের দোয়াপার্থী।


উল্লেখ্য যে, মাহবুবুর রহমান রক্সি আলোচিত হেফাজত কান্ডে জেল হাজতে ছিলেন বেশ কিছুদিন।