সোনারগাঁয়ে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, February 16, 2022

সোনারগাঁয়ে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

সোনারগাঁয়ে ট্রাকচাপায় পুলিশের কনস্টেবল নিহত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের তালতলা এলাকায় ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল আফাজ উদ্দিন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে।


আফাজ উদ্দিন সোনারগাঁ উপজেলার তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।


বিষয়টি নিশ্চিত করেছেন তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ আবু সাঈদ।


কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খাঁন বলেন, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উর্ধবতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।