সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলায় সমালোচনার ঝড় - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, February 16, 2022

সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলায় সমালোচনার ঝড়

সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলায় সমালোচনার ঝড়

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় বর্তমানে দীর্ঘদিনের আওয়ামী লীগ রাজনীতির সর্বোচ্চ শক্তিশালী ঐক্য বিরাজ করছে বলে দাবি করে আসছিলেন স্থানীয় প্রভাবশালী নেতারা। তারমধ্যে গতকাল (১৬ ফেব্রুয়ারি) রাতে সোনারগাঁওয়ের প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তায় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দিপের ব্যানার ছিড়ে ফেলাকে কেন্দ্র সমালোচনা ঝড় উঠেছে। 


সরেজমিনে গিয়ে দেখা যায়, মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তার সোনারগাঁও শপিং কমপ্লেক্সের ৪র্থ তলার ছাদে লাগানো সাবেক সাংসদ সদস্য মোবারক হোসেন সুযোগ্য সন্তান তরুণ রাজনীতিবিদ এরফান হোসেন দীপের লাগানো ব্যানারটি কে বা কারা রাতের আধাঁরে ছিড়ে ফেলা হয়েছে। 



তরুণ আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ গণমাধ্যমকে বলেন, মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমার নেতা কর্মীরা, মোগরাপাড়া চৌরাস্তায় মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি বিলবোর্ডে ব্যানার টানিয়ে ছিল। গতকাল (১৬ ফেব্রুয়ারি) রাতে উদ্দেশ্য প্রণোধিত ভাবে ছিড়ে ফেলে। এটি অপরাজনীতি ও আমার রাজনৈতিক জনপ্রিয়তায় পরশ্রীকাতর হয়ে আমাকে হেয় করার ষড়যন্ত্র। আমি মর্মাহত, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।



তিনি আরো জানান, এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সোনারগাঁওয়ে অপরাজনীতির অবসান ঘটাতে সোনারগাঁওয়ের কর্মীবান্ধব আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।