সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
সোনারগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার
(১৮
ডিসেম্বর) দুপুরে উপজেলা যুবলীগের সাংগঠিক সম্পাদক আবু সাঈদের নেতৃত্বে পিরোজপুর
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের ২শ মটর
সাইকেল ও কয়েক হাজার নেতাকর্মী নিয়ে মেঘনা নিউটাউন থেকে বিজয় র্যালী
বের হয় এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে সোনারগাঁও উপজেলা আওয়ামী
লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ
র্যালী শেষে দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বঙ্গবন্ধুর
আদর্শ বাস্তবায়নের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ
এগিয়ে
নিয়ে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নির্দেশনায় পিরোজপুর ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত
ইউপি সদস্য সেলিম রেজা, ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য রফিকুল ইসলাম সরকার, ৯নং
ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য হাজী মো. আফজাল হোসেনের নেতৃত্বে নিজ নিজ এলাকার শতাধিক
নেতাকর্মী নিয়ে র্যালীতে অংশ গ্রহণ করেন।
নেতারা বলেন, অর্থনৈতিক সমৃদ্ধ শালী ডিজিটাল আধুনিক বাংলাদেশ তৈরীতে দিনরাত নিরলসভাবে
কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। দেশ এখন উন্নয়নের শিখরে অবস্থান পৌছেছে এবং বাংলাদেশ
এখন উন্নয়নের রোল মডেল। অথচ একটি কুচক্রি মহল দেশ বিদেশে ষড়যন্ত্র ও বিভিন্ন চক্রান্ত
করছে। আওয়ামীলীগ
তাদের এ ষড়যন্ত্র বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে দেবে না।