সোনারগাঁ সরকারি কলেজে মহান বিজয় দিবস ও নবীন বরণ অনুষ্ঠিত - News Of Sonargaon

শিরোনাম

Saturday, December 18, 2021

সোনারগাঁ সরকারি কলেজে মহান বিজয় দিবস ও নবীন বরণ অনুষ্ঠিত

সোনারগাঁ সরকারি কলেজে মহান বিজয় দিবস ও নবীন বরণ অনুষ্ঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে সোনারগাঁও সরকারি কলেজ।


শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে মহান বিজয় দিবস ও নবীন বরণ ২০২১ অনুষ্ঠানে সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপুর সভাপতিত্বে বিজয় দিবস ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের এক সময়ের শিক্ষক, বর্তমান পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান।


তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি গবেষণার প্রতি সময় দিতে হবে। গবেষণা শিক্ষার মান ও নিজের অভিজ্ঞতা অনেক গুণে বাড়িয়ে তোলে।


উন্মুক্ত বিএ/বিএস,অনার্স,বিএ ও একাদশ এই চার শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদেরকে বরণ করার নবীন বরণ অনুষ্ঠান পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয়৷


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তাফা মুন্না, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (নারায়ণগঞ্জ) সোহেল আলম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনিসহ কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা।


ছাত্র-ছাত্রী ও অতিথিদের জন্য কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় শিল্পী ছাড়াও ক্লোজআপ তারকা বৃষ্টি ও মুহিত গান পরিবেশন করেন।