সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সোনারগাঁও ২৫এমভিএ এবং মেঘনাঘাট ২০ এমভিএ বৈদ্যুতিক উপকেন্দ্রের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ।
আগামীকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আনন্দবাজার এবং কাবিলগঞ্জ বৈদ্যুতিক উপকেন্দ্রের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত সমগ্র পিরোজপুর ইউনিয়ন ও সোনারগাঁও পৌরসভা এবং বাংলাবাজার ও অলীপুরা বাজার এর নিকটবর্তী এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নারায়ণগঞ্জ পবিস-১ কর্তৃপক্ষ বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।