সোনারগাঁওয়ে বিজয় দিবস উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা - News Of Sonargaon

শিরোনাম

Thursday, December 16, 2021

সোনারগাঁওয়ে বিজয় দিবস উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

সোনারগাঁওয়ে বিজয় দিবস উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশের জাতীয় পতাকার রঙ লাল সবুজে তৈরি পোশাক গায়ে, আর হাতে জাতীয় পতাকা- বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে বিজয় দিবস উদযাপন ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

 

মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) সকালে স্বাধীনতার ৫০তম বছর পূর্তিতে শেখ রাসেল স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রকৃতিতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন সাবেক সংসদ সদস্য মোবারক হোসেন পুত্র এরফান হোসেন দীপ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, মজনু শাহ পার্কে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাজ্ঞাপন করেন সাবেক জেলা ছাত্রলীগ সহ-সভাপতি শাহ মো. সোহাগ রনি।

 

 

বক্তব্যে সোনারগাঁও ও দেশবাসীকে মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০তম বছরের শুভেচ্ছা জানিয়ে নেতারা বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তবে এ অগ্রযাত্রাকে রুখে দিতে একটি অশুভ চক্র এখনও কাজ করে যাচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করতে দেশের স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।

 

 

বিজয় দিবসের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় জাতীয় পার্টি, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাসহ সোনারগাঁওয়ের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।