ছয়হিস্যায় মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত - News Of Sonargaon

শিরোনাম

Thursday, December 16, 2021

ছয়হিস্যায় মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছয়হিস্যা মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

স্থানীয় তরুণদেরকে ক্রীড়ামুখী করতে সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) রাত ৮ টায় পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা এলাকায় ব্যাটমিন্টন প্রতিযোগিতার ২য় পর্বের খেলার উদ্বোদন করেন নজরুল ইসলাম সরকার।


প্রতিযোগীতায় এ ও বি গ্রুপে মোট ৬টি দল অংশ গ্রহন করেছিল। টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ খেলায় বিজয়ী হয়েছেন মেঘনা শিল্পনগরী স্কুল ও কলেজের শিক্ষক মামুনুর রশীদের দল। রানার্সআপ হয়েছেন রাসেলের দল ৮২ এক্সপ্রেস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নবনির্বাচিত ইউপি সদস্য রফিকুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আলমগীর কবির।


বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দিয়ে অতিথিরা বলেন, বিজয়ের এই মহেনদ্রক্ষণে সকল শিক্ষার্থী ও অন্য পেশার মানুষকে পড়াশুনা ও সংশ্লিষ্ট কাজের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সব খারাপ কাজ থেকে বিরত থেকে দেশ ও জাতি গঠনে অবদান রাখার আহবান জানান।