সোনারগাঁওয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে- নির্বাচন কমিশনার - News Of Sonargaon

শিরোনাম

Saturday, November 20, 2021

সোনারগাঁওয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে- নির্বাচন কমিশনার

সোনারগাঁওয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে- নির্বাচন কমিশনার


নিউজ ডেস্ক:

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, ইউপি নির্বাচনে কোন প্রার্থী অবৈধভাবে ব্যালট পেপারে হাত দেওয়ার চেষ্টা করবেন না। নির্বাচনে সহিংতা হলে কেন্দ্র, প্রার্থীতা বাতিল এবং অনিয়মের সঙ্গে জড়িত হলে রির্টানিং, প্রিসাইডিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।কোন রকম দূর্নীতি ও অনিয়ম মেনে নেয়া হবে না। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৮টি  ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সঙ্গে উপজেলা পরিষদ মিলনায়তনে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।



তিনি আরও বলেন, নির্বাচনে সহিংতায় এ পর্যন্ত অনেক মায়ের বুক খালি হয়েছে। আর কোনো মায়ের বুক খালি হোক তা নির্বাচন কমিশন আশা করেনা। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন তা নিশ্চয়তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ঝুকিপূর্ন কেন্দ্র গুলোতে পর্যাপ্ত পরিমান পুলিশ বিজিবি ও র‌্যাব মোতায়েন থাকবে। নির্বাচনে অনিয়ম ঠেকাতে ও অবাধ ও সুষ্টু করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার ভোটের দিন সকালে পাঠানোর জন্য নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। 


সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান। 


এছাড়াও অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা সহ স্বতন্ত্র প্রার্থীরাও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।