ভূমিদস্যু ও মামলাবাজদের হাত থেকে বাঁচতে রফিকুল ইসলামের মোগর মার্কায় ভোট চাইছেন এলাকাবাসী - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, November 17, 2021

ভূমিদস্যু ও মামলাবাজদের হাত থেকে বাঁচতে রফিকুল ইসলামের মোগর মার্কায় ভোট চাইছেন এলাকাবাসী

ভূমিদস্যু ও মামলাবাজদের হাত থেকে বাঁচতে রফিকুল ইসলামের মোগর মার্কায় ভোট চাইছেন এলাকাবাসী

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রফিকুল ইসলামের পক্ষ এলাকাবাসীর ভোট প্রার্থনার কারণ জানতে চাইলে এই তথ্য পাওয়া যায়৷


পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেয়া কয়েকজন জানান, সরকার বাড়ির যোগ্য উত্তরসূরী সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব হাতিয়ার বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবত এলাকার আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। কোন পদ পদবী ছাড়াই যেভাবে সামাজিক কাজ গুলো করে মানুষের সেবা করে যাচ্ছেন সেই মূল্যবোধ থেকেই আমরা মোরগ মার্কায় ভোট দিয়ে তাকে সাধারণ মানুষের জনপ্রতিনিধি বানাতে চাই, যেন রফিক ভাই ৬নং ওয়ার্ডের জন্য উন্নয়নমুখী আরো বেশি কাজ করতে পারেন৷ অতীতে যারা আমাদের বাপ-দাদার ভিটা বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে তাদেরকে আমরা প্রতিহত করতেই ৬নং ওয়ার্ডে রফিকুল ইসলাম কে মেম্বার হিসেবে জয়যুক্ত করবো। ইন শা আল্লাহ। 



মহামারী করোনায় যখন সারাবিশ্ব অসহায় হয়ে পরেছিল ঠিক তখনই এই এলাকার অসহায় ও দিন আনে দিন খায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি৷ 


অন্যদিকে, নির্মম পরিস্থিতির শিকার ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আলমগীর কবির সরাসরি একই ওয়ার্ডের যোগ্য মেম্বার পদপ্রার্থী হিসেবে রফিকুল ইসলামকে সমর্থন করায় ভোটারদের আস্থা ও ভালোবাসার মানুষ হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন রফিকুল ইসলাম৷ 


৬নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ শিল্প এলাকা হিসেবে আষাঢ়িয়ার চরকে গণ্য করা হয়। আষাঢ়িয়ার চরের গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, নেড়া বেল তলায় একবার ই যায়। এই ওয়ার্ডে জনগন সাবেক মেম্বারের জিম্মি হয়ে যেভাবে নিজের বাপ-দাদার জমি হারিয়েছে তারই একটি নিরব প্রতিবাদ হতে যাচ্ছে এবারের ইউপি নির্বাচন। আশা করছি, রফিকুল ইসলাম নির্বাচিত হয়ে জনগনের সেবক হিসেবে নিজের প্রতিভার পরিচয় দিবেন৷



বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম নির্বাচন সম্পর্কে জানান, এলাকার মুরব্বিদের অনুরোধে নির্বাচনে অংশ গ্রহণ করেছি। এলাকার আর্থসামাজিক উন্নয়নে নিজের সামর্থ্য অনুযায়ী যে কাজ গুলো করে যাচ্ছি সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের মাধ্যমে জয়ী হলে আরো ব্যাপকভাবে উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবো। ইন শা আল্লাহ