সোনারগাঁওয়ে আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে মনোনয়নপত্র জমা দিলেন যুবলীগ নেতার ভাই আল-আমিন - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, November 2, 2021

সোনারগাঁওয়ে আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে মনোনয়নপত্র জমা দিলেন যুবলীগ নেতার ভাই আল-আমিন

 

সোনারগাঁওয়ে আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে মনোনয়নপত্র জমা দিলেন যুবলীগ নেতার ভাই আল-আমিন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ইউপি নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। একই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন পিরোজপুর ইউপি যুবলীগ সভাপতি জাকির হোসেন। জাকির হোসেন মনোনয়ন না পাওয়ায় নির্বাচন থেকে সরে গেলেও চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে তারই ছোট ভাই আল আমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

মঙ্গলবার (২ নভেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ নিতে একই ইউনিয়নের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আল-আমিন সোনারগাঁ উপজেলার নির্বাচন কমিশনার মো. ইউসুফুর রহমানের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন।

 

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি হয়েও দলের প্রার্থীর বিপক্ষে নির্বাচনে কেন অংশ নিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে সদ্য মনোনয়নপত্র জমা দেয়া স্বতন্ত্রপ্রার্থী আল-আমিন বলেন, আমি এই ইউনিয়নের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই মূলত স্বতন্ত্রপ্রার্থী হয়েছি। আমি আশাবাদী ইউনিয়নের জনগণ আমাকে নির্বাচিত করবে। আমি করোনার প্রথম ধাপে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী দিয়েছি ও মানুষের সুখে-দুখে পাশে ছিলাম আছি এবং থাকব।

 

এসময় তার সাথে সহকর্মী ছাড়া সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী বা এলাকার গন্যমান্য কাউকে দেখা যায়নি।