সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
আসন্ন ইউপি নির্বাচনে সীমানা প্রাচীর নিয়ে জটিলতায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ও বৈদ্যেরবাজার ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করা হলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে আসে মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক জেলা ছাত্রলীগ সহ-সভাপতি শাহ মো. সোহাগ রনির জনপ্রিয়তা।
রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এমন মামলা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ও রাজনীতিবিদরা। তারই প্রেক্ষিতে মোগরাপাড়া ইউনিয়নের নির্বাচন স্থগিত হওয়ার পিছনে ষড়যন্ত্রের নীল নকশাকারী ও তার যথাযথ প্রমাণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করবেন বলে জানিয়েছেন শাহ মো. সোহাগ রনি৷
সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ রনি জানান, মোগরাপাড়া ইউনিয়নের নির্বাচন নিয়ে কারা নির্বাচন বন্ধ করার জন্য নীল নকশা করেছে। তার সকল কাগজ পত্র নিয়ে সাংবাদিক সম্মেলন করে ৩-৪দিন এর মধ্যে প্রিয় সোনারগাঁ বাসিদের জানাবো।
তিনি আরো জানান, অল্প কিছুদিনের মধ্যেই মোগরাপাড়া ইউনিয়নে নির্বাচন হবে।