সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মঙ্গলেরগাঁও এলাকার ৩টি মসজিদ কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যদের সাথে এলাকার রাস্তাঘাট ও মসজিদের সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
শুক্রবার (৮ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নিজ কার্যালয়ে মঙ্গলেরগাঁও এলাকার বিভিন্ন মসজিদের পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে কমিটির সদস্যদের হাতে মসজিদ সংলগ্ন রাস্তা ও মসজিদের সার্বিক উন্নয়ন কাজের জন্য ২ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করেন।
ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জানান, আগামী সপ্তাহের মধ্যে নিজে মঙ্গলেরগাঁও এলাকার মাদ্রাসা মহল্লা জামে মসজিদ, মধ্যপাড়া জামে মসজিদ ও চুন্নু সাহেব বাড়ি জামে মসজিদ পরিদর্শন করবো এবং আনুষ্ঠানিক উন্নয়ন কর্মকাণ্ডের উপর নিজ অর্থায়নে কাজ করবো। এছাড়া ও পর্যায়ক্রমে পিরোজপুর ইউনিয়নের রাস্তাসহ প্রতিটি মসজিদের উন্নয়নকাজ নিজেস্ব অর্থায়নে শেষ করার অভিমত ব্যাক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুল আজিজ, আলহাজ্ব রুহুল আমীন, আলহাজ্ব আমানউল্লাহ, বাংলাদেশ ছাত্রলীগের সোনারগাঁও উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল সহ আরো অনেকে।