| ফিরোজ আহমেদ |
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে দেশের সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হবার কথা রয়েছে। সেলক্ষ্যেই নির্বাচন কমিশন তার কার্যক্রম হাতে নিয়েছে। সেক্ষেত্রে সোনারগাঁয়ের সকল ইউনিয়নের পাশাপাশি সনমান্দী ইউপি’র নির্বাচনও কাঙ্খিত সময়ে হবে বলে প্রত্যাশা ভোটারদের। আর তাই আসন্ন সনমান্দী ইউপি’র নির্বাচনে ফিরোজ আহম্মেদ কে ০৪নং ওয়ার্ডের পুনরায় মেম্বার পদে দেখতে চায় এলাকাবাসী। ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
নির্বাচনের বিষয়ে ফিরোজ আহম্মেদ মেম্বার এর সাথে কথা বললে তিনি গণমাধ্যমকে জানান ‘আমি আমার ওয়ার্ডে অতীতের তুলনায় ব্যাপক উন্নয়ন করতে পেরেছি। এবং সবার সুখে-দুঃখে সর্বদা পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করি। ওয়ার্ডবাসীর কল্যাণে এর জন্য আল্লাহর নৈকট্য হাসিল করতে আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি । ওয়ার্ড এর প্রতিটি মানুষের পাশে থেকে সবাইকে সাথে নিয়ে আমি আমার সাধ্যমত অত্র এলাকাকে সুন্দর ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।
ইউনিয়ন থেকে কোন অর্থ, প্রভাব, প্রতিপত্তি বা কোন ফায়েদা নেবার জন্য নয় বরং সকলের সেবার মানসিকতা নিয়েই আমি জনগণ এর পাশে আছি সব সময়ে। আমি এলাকার যে কোন সমস্যার সুষ্ঠু সমাধানের মাধ্যমে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে সব সময়ে কাজ করে যাচ্ছি।