ডেঞ্জার জোনে নারায়ণগঞ্জ, ৩০ দিনে শনাক্ত ৫৬০০, মৃত্যু ৩৬ - News Of Sonargaon

শিরোনাম

Thursday, August 5, 2021

ডেঞ্জার জোনে নারায়ণগঞ্জ, ৩০ দিনে শনাক্ত ৫৬০০, মৃত্যু ৩৬

নিউজ অফ সোনারগাঁও ডেস্ক:

প্রাণঘাতি করোনাভাইরাসের ২য় ধাক্কায় নারায়ণগঞ্জ জেলায় গত জুলাই মাসে রেকর্ড ৫ হাজার ৬০০ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। এটিই নারায়ণগঞ্জে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এক মাসে সর্বোচ্চ। এছাড়া মৃত্যু হয়েছে ৩৬ জনের।



নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের দৈনিক করোনা পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন থেকে পাঠানো। জুলাইয়ে প্রতিদিন গড়ে ১৮০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। নমুনা পরীক্ষা করা হয় ১৭ হাজার ৬৯৬ জনের। গত এক মাসে নমুনা পরীক্ষার ৩১.৬৪ শতাংশের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া সুস্থ হয়েছেন ৩ হাজার ৩১ জন।



জুলাই মাসে সব থেকে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায়। এই এলাকায় করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৪১ জন। এছাড়া মৃত্যু হয়েছে ১৪ জনের। শনাক্তের দিক থেকে এর পরের অবস্থানেই রয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা। এই উপজেলায় শনাক্ত হয়েছে ১ হাজার ২২৬ জন। মৃত্যু হয়েছে ৫ জনের।



বন্দর উপজেলায় শনাক্ত হয়েছে ৮২৫ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। রূপগঞ্জ উপজেলায় শনাক্ত হয়েছে ৭৪৪ জন। এছাড়া মৃত্যু হয়েছে ১ জনের। সোনারগাঁ উপজেলায় শনাক্ত হয়েছে ৬২০ জন। এই উপজেলায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ৯ জনের। এছাড়া আড়াইহাজার উপজেলায় শনাক্ত হয়েছে ৩৪৪ জন। এই উপজেলায় কারো মৃত্যু ঘটেনি।



উল্লেখ্য, নারায়ণগঞ্জে ৩ মঙ্গলবার ২৪ ঘণ্টায় ২৬৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সিটি করপোরেশন এলাকায় ৫২ বছর ও বন্দর উপজেলায় ৫৬ বছরের দুই পুরুষের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষা করা হয় ৯৮৭ জনের। শনাক্তের হার ২৬.৭৫ শতাংশ।



নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের দেয়া তথ্য মতে, এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত হয়েছে ২০ হাজার ২৬৬ জন। এ নিয়ে জেলায় ১ লাখ ৩৭ লাখ ৯৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনো পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা ২৬৩ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ১৬ হাজার ৯৫০ জন। বর্তমানে শনাক্ত করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩০৫৩ জন।