সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন
থাকা মোক্তার হোসেন পরি নামে একজন হিন্দু থেকে মুসলমান হওয়া ব্যক্তি চিকিৎসার জন্য
আর্থিক সহায়তা চেয়েছেন।
সোনারগাঁ পৌরসভা এলাকার অটো চালক মোক্তার হোসেন ৪
মাস আগে গত ২০ মে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানায় শয্যাশায়ী। হিন্দু থেকে মুসলমান হওয়ায় বাবা-মা আত্মীয় স্বজন
মুখ ফিরিয়ে নেয়ায় অভাবের ফলে স্ত্রী গার্মেন্টসে কাজে যোগ দিয়েছেন। তাতে ও ২
সন্তান ও স্ত্রী নিয়ে সংসারের অভাব পিছু ছাড়ছে না। সংসার ও চিকিৎসা চালিয়ে নিতে হিমশিম
খাচ্ছেন।
আহত মোক্তার হোসেন স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে পৌরসভার
বসুরবাগ এলাকায় ভাড়াটিয়া বাসায় থাকেন। অসহায় অবস্থা থেকে উত্তরণের জন্য এবং
চিকিৎসার সহায়তা চেয়েছেন।
আগ্রহীরা নিম্নে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে
পারেন
