সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
সোনারগাঁও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভাগলপুর গ্রামে
হত্যাচেষ্টা মামলার আসামিরা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদির বাড়িতে দেশীয়
অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে। এ ব্যাপারে ভাগলপুর গ্রামের মো. মহিউদ্দিন (৬০)
বাদি হয়ে সোনারগাঁও থানায় সোমবার একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদকসেবনে বাধা দেওয়ায় বাড়িতে
হামলা করে তার পরিবারের ৩ সদস্যকে হত্যাচেষ্টা করায় শুকুরদী গ্রামের চিহ্নিত
সন্ত্রাসী মো. জাহিদ হোসেন (২০), লিটন মিয়া (৪৫), মো. তৌকির আহাম্মেদ ওরফে তকবির কসাইসহ (৩৯) অজ্ঞাতনামা ৫/৬ জন নের
বিরুদ্ধে বাদি হয়ে গত ১ জুলাই সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন মো. মহিউদ্দিন। মামলা
থেকে সম্প্রতি উল্লেখিক বিবাদীরা আদালত থেকে জামিনে এসে বাদিকে থানা থেকে মামলা
তুলে নিতে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হত্যার হুমকি প্রদান করে আসছে।
গত ২১ আগস্ট সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে মো.
মহিউদ্দিনের বসত বাড়িতে এসে থানা থেকে মামলা তুলে নিতে ভয়ভীতি দেখায়। এ সময় মামলা
তুলে নিবো না বলে প্রতিবাদ করলে, তারা ধারালো রাম দা উচিয়ে ভয় দেখায় সন্ত্রাসী জাজিদ, লিটন ও তকবির। বিবাদিরা হুমকি দেয়, যদি ৭
দিনের মধ্যে তুলে না নেয়, তাহলে বাদি মহিউদ্দিন ও তার
পরিবারের যাকেই রাস্তায় পাবে তাকেই নির্মম ভাবে কুপিয়ে হত্যা করবে। এ সময় তিনি ডাক
চিৎকার শুরু করলে বিবাদিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে সোনারগাঁও থানার ওসি মো, হাফিজুর রহমান জানান, থানার এসআই মেহেদী হাসান বিষয়টি তদন্ত করছেন। আসামিদের দ্রুত গ্রেফতার
করা হবে।
