সোনারগাঁওয়ে বিদেশি বিয়ার ও মদসহ আটক ৪ - News Of Sonargaon

শিরোনাম

Monday, August 23, 2021

সোনারগাঁওয়ে বিদেশি বিয়ার ও মদসহ আটক ৪

সোনারগাঁওয়ে বিদেশি বিয়ার ও  মদসহ আটক ৪

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও বিয়ারসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।

 

সোমবার (২৩ আগস্ট) সকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নির্দেশে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। অভিযান পরিচালনা করেন সোনারগাঁ থানার উপপরিদর্শক রাকিব হোসেন।

 

এ সময় তাদের কাছ থেকে ১০৯ ক্যান বিয়ার, ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, সোনারগাঁ উপজেলার রতনপুর গ্রামের আবুল কালাম এর ছেলে রিমন মিয়া (২৪), একই উপজেলার জৈনপুর গ্রামের ইমতিয়াজের ছেলে ইমন (২০) একই উপজেলা ও একই গ্রামের ইমতিয়াজের ছেলে ইমরান (২১) বরজানের ছেলে সাগর (২২)।

 

সোনারগাঁ থানা পুলিশের এসআই রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামে অভিযান চালিয়ে ১০৯ ক্যান বিয়ার, ২পিছ মদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ীরা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে তারা পরস্পর যোগসাজশে অবৈধভাবে দেশি-বিদেশি মদ ও বিয়ার সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ ব্যাপারে সোনারগাঁ থানা পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান,জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ীরা জানিয়েছে, দীর্ঘ দিন ধরে তারা পরস্পর যোগসাজশে অবৈধভাবে দেশি-বিদেশি মদ ও বিয়ার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।