সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর
ইউনিয়নের পিরোজপুর গ্রামের মোল্লা বাড়ীর পাশের ভাঙ্গাচুরা সেতু মেরামত করে দিলেন মানবিক চেয়ারম্যান
খ্যাতি পাওয়া সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউপি ইঞ্জিনিয়ার
মাসুদুর রহমান মাসুম।
বৃহস্পতিবার (৮ জুলাই) পিরোজপুর ইউনিয়নের
কয়েকটি গ্রামের মানুষের চলাচলের রাস্তা অনেক দিন যাবত চলাচলের অনুপযোগী হয়ে পরায় মানুষের দুর্ভোগের কথা জানতে পেরে ইঞ্জিনিয়ার
মাসুদুর রহমান মাসুম নিজস্ব
তহবিলের মাধ্যমে কাঁঠের পুরাতন সেতুটি মেরামত করে দেন। ।
উল্লেখ্য যে, চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুর রহমান মাসুম দায়িত্ব পাওয়ার পরে নিজ ইউনিয়ন পরিষদের এলাকায় বেশ কিছু
রাস্তার কাজ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে করে দিয়েছেন। সরকারি অনুদানের জনগণের জন্য
ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন। এতে এলাকার গন্যমান্য ব্যক্তিসহ সকলের প্রশংসা কুড়িয়েছেন।
