সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মােগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারী বিদ্যায়তনের শিক্ষক মােহাম্মদ শফিকুল ইসলাম শফিক স্যারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ২০০৭ সালে এসএসসি পরীক্ষার্থীরা।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (৯ জুলাই) ভোর রাত ৪টা ৩০ মিনিটে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার সিএইমএচ হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এসএসসি ২০০৭ ব্যাচের পক্ষ হাজী শাহ মো সোহাগ রনি জানান, আমাদের অভিভাবক তূল্য শিক্ষাগুরুকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা মহান রবের শাহী দরবারে স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই। আল্লাহ তাদের কে ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুক।
শুক্রবার বাদ জুম্মা মােগরাপাড়া স্কুল মাঠে স্যারের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নামাজে জানাজায় ২০০৭ ব্যাচের সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন হাজী সোহাগ রনিসহ মো. ইমরান, জহির, পাবেল, মামুন, তুষার, বাপ্পি।
উল্লেখ্য যে, তিনি মৃত্যুর আগে মােগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারী বিদ্যায়তনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে তিনি বিভিন্ন রােগে ভােগছিলেন। সবশেষ গত জুনের মাঝামাঝি সময় তিনি অসুস্থ হয়ে পরলে তাকে ঢাকার সিএইমএচ হাসপাতালে ভর্তি করা হয়।
এরআগে গত ৩০ জুন চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলামের রক্তের প্লাটিলেটস স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়ায় প্রচুর রক্তের প্রয়ােজন হয়। মুলত সেদিন থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে।
শফিকুল ইসলাম ১৯৯০ সালের দিকে হিসাব বিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে মােগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারী বিদ্যায়তনে যােগদান করেছিলেন৷
